2 Ads

কবিতা

পেটুকদা আর পকেটমার 
মোঃ_শফিকুল_আমিন


এই যে মশাই 

যাচ্ছেন কোথায় একটু বসেন শুনি 

চায়ের ফাঁকে গল্প জমায় 

আজব লাগবে জানি। 

চিনি না জানি না 

কি মুশকিল দেখো 

যাক যদি চায়ের সাথে 

বিস্কুট টাও পাওয়া যেতো।


ভাবছেন কি ভাই 

আন মনে হায়। 

না মানে তেমন কিছু না 

চায়ের সাথে কি বিস্কুট পাওয়া যাবে না??

চা-বিস্কুট সবই হবে 

সাথে আবার গল্পও হবে।

আসেন আসেন বসেন, 

এই যে মিয়া আক্কাছ 

দুই কাপ চা লাগাও ঝাক্কাস, 

সাথে দিওনা যেতে ভুলে বিস্কিট ফিট-কিস।


ভাই এখন আসেন কথায়? 

যাচ্ছেন আপনি কোথায়?

নামটা আপনার জানতে পারি? 

আর কোন এলাকায় আপনার বাড়ি? 

ভাটি অঞ্চলে বাড়ি আমার। 

পেটুক দা নাম আমার।

সাত গেরামে দাওয়াত দিছে 

ডুবাইতে নাম তার চামার। 

ও চামার সেও, 

দাওয়াত খাওয়া আবার।

যতই খাওয়াক দাওয়াত চা পানি আর জল 

নাম হবে না তার তল। 


তা আপনি কে ভাই বলেন 

নাম আমার বাঁচাল 

প্যাচাল না পারলে চলেনা 

আমার দিনকাল। 

তোমার পেচাল শুনে 

লাভ যদি হয় গুনে গুনে 

এই সুযোগ হাতছাড়ার 

হয় না কোন মানে।


কি ভাবছেন ভাই 

আবার আনমনে 

তেমন কিছু না 

আরো কিছু খাওয়া গেলে 

মন্দ হতো না। 

পেটুক দা খান,

যেটা আপনি চান।

আক্কাস বিল নিয়ে যা ভাই,

তাহলে এখন আমি যাই।  


তুমি করো লাভের আশা 

আর আমি তোমার মত 

লোকের করি পকেট ফাঁকা। 

এরপরে তোমার সাথে হবে না আর দেখা।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.