কবিতা
আমি অভিনেতা
মোঃ শফিকুল আমিন
হ্যাঁ আমি অভিনেতা
তুমি বলেছিলে পাশে থেকো প্রিয়
আমি বলেছিলাম ছেড়ে যেও না কখনো।
হ্যাঁ আমি অভিনেতা
তোমার সুখের জন্য
বিসর্জন দিয়েছি আমার নৈতিকতা।
হ্যাঁ আমি অভিনেতা
নিজের অশ্রু করেছি আড়াল ,
তোমার মুখে হাসি যেন থাকে চিরকাল।
হ্যাঁ আমি অভিনেতা
কথা দিয়ে রেখেছি কথা
কিন্তু তুমি ভুলনি দিতে আমায় ব্যাথা।
হ্যাঁ আমি অভিনেতা
বলেছিলে ভুলনা কখনো
যখন ছেড়ে চলে গেলে
ফিরে আসার অপেক্ষায়
চেয়েছিলাম তখনো।
হ্যাঁ হ্যাঁ আমি পাক্কা অভিনেতা
তোমার ভালো থাকার অপেক্ষায়
নিরবে বয়ে যাই সকল ব্যথা।
কোন মন্তব্য নেই