2 Ads

আকাশের প্রেমে পড়ায়

আকাশের প্রেমে পড়ায় 


আকাশ মানেই বিশ্বভরা প্রাণ ; সীমার মাঝে অসীম। শত কাজের মাঝে ও যখন আকাশের দিকে নজর পড়ে তখন মন আনমনা হয়ে যায় । আর সেই নীল আকাশে যখন সাদা মেঘের ভেলা ভেসে চলে তখন সেই দৃশ্য সত্যিই লাগে অনির্বচনীয়।উদারতা ,নিঃস্বার্থ ও সর্বত্যাগী হওয়ার শিক্ষা আকাশ তার বিশালতা ও গভীরতা দিয়েই বুঝি আমাদের পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছে ।


ধর্ম- বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেক মানুষ এক আকাশের নিচেই বসবাস। সেই আকাশকে নিয়েই নিম্নে উল্লিখিত হল কিছু মনকাড়া উক্তি:









*আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়,


শুধুমাত্র তারাগুলোকে দেখাতে।


*আকাশ সীমাবদ্ধতা নয়, এটি কেবল একটি দৃশ্য


*নীল আকাশ বলে উদার হও


সাদা মেঘ বলে ভেসে বেড়াও


মনের কালিমা সব মুছে ফেল


নিঃস্বার্থ হয়ে সেবা করো।




*নীল আকাশের মেঘবালিকা


আকাশের নীলে নীলে ভেসে বেড়ায়


রোদ্র ছায়ার খেলে লুকোচুরি


মাঝে মাঝে কোথায় সে হারায় !




*আকাশ আমায় ভরল আলোয়,


আকাশ আমি ভরব গানে।


আকাশের নিয়ে বাংলা উক্তি ও বাণী


*নীল আকাশে সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে


মন যে আমার নেচে ওঠে হৃদয়বীণায় সেতার বাজে।




*আকাশের চাঁদ মাটির বুকেতে


জোছনার রং ধরে,


আমার জীবনে কেন বারেবারে


তোমাকেই মনে পড়ে ।


*আকাশ কেন ডাকে


মন ছুটি চায়


ময়ূরপঙ্খী মেঘ


ঐ যায় ভেসে।


*আকাশের মতই অসীম


সাগরের মতই গভীর


হৃদয় তোমার রাঙিয়ে দিলাম


দিয়ে প্রেমের আবির।


*মোরা আকাশের মত বাঁধাহীন


মোরা মরু সঞ্চার বেদুঈন,


বন্ধনহীন জন্ম স্বাধীন


চিত্তমুক্ত শতদল।।


তো মেঘ আসবেই ঝড়ের ভয়ে কেন দমে থাকবো




আশা করি আমাদের লেখা আপনাদের ভালো লেগেছে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.